কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পট-পরিবর্তনের সুযোগে খ্রিস্টান কো-অপারেটিভ ও কালব দখলের ষড়যন্ত্রের অভিযোগ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দুই সংগঠনের নেতারা। ছবি : কালবেলা
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দুই সংগঠনের নেতারা। ছবি : কালবেলা

রাজনৈতিক পট-পরিবর্তনের সুযোগে মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি দখলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির পরিচালকরা।

একই প্রক্রিয়ায় দেশের সব ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা কালব ঘিরেও ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মনিপুরীপাড়ায় আর্চবিশপ মাইকেল ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দুই সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এবং মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাদার তপন ডি’রোজারিও, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, কালবের সেক্রেটারি আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, ব্রিগেডিয়ার (অব.) ডা. ব্রায়েন, প্রভাত ডি’রোজারিও প্রমুখ।

সংবাদ সম্মেলনে কালব চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন বলেন, ‘সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকান্ডের পরিচালনার নামে অর্থ লুটপাট করেছেন। সাধারণ সদস্যদের দাবীর মুখে বর্তমান কমিটি বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত করে। ওই চক্রের কেউ কেউ বতর্মান কমিটিতেও ছিলেন।

অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া শুরু হলে তারা পদত্যাগ করে আত্মগোপনে চলে যান উল্লেখ করে তিনি বলেন, দেশে নতুন পরিস্থিতির সুযোগ নিয়ে ওই চক্র পুনরায় কাল্বকে গ্রাস করার ষড়যন্ত্র করছে। তাদের প্ররোচনায় দুই প্রতিষ্ঠানকে ঘিরে অসত্য, বানোয়াট সম্মানহানীকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, আগের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে ২০২০-২১ অর্থবছরে কাল্ব-এর মোট লোকসান ছিল ৩৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। পরের অর্থবছরে তা ৪৬ কোটি ৮৪ লক্ষ ৬১ হাজার টাকায় দাঁড়ায়। ওই অবস্থায় ২০২২ সালের ১১ নভেম্বর বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। তখন কাল্বের মূলধন ছিল ১০৪০ কোটির কিছু উপরে। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ১২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এ সময় লোকসান কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা। আগামী অর্থবছরের লোকসান কাটিয়ে সদস্যদের লভ্যাংশ দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বর্তমান কমিটি।

সংগঠনের প্রধান কার্যালয় ‘কাল্ব টাওয়ার’ নির্মানের জন্য গুলশানের মাদানি সড়কে ১৩.৯৭৫ শতাংশ জমি কেনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে টাওয়ার নির্মাণের কার্যক্রম শুরু করা হয়েছে। ঋণকে অগ্রাধিকার দিয়ে কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলকে লাভজনক করার পাশাপাশি আবাসন শিল্পে বিনিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহে আবাসন প্রকল্পের উপযোগী জমি ক্রয় করা হয়েছে।

মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সম্পর্কে আগস্টিন পিউরিফিকেশন বলেন, বর্তমান কমিটি হাউজিং সোসাইটির দায়িত্ব গ্রহণের সময় সম্পদ-পরিসম্পদ ছিল ২২২ কোটি টাকা। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে কয়েক হাজার কোটি টাকায়।

আর সোসাইটির মূলধন দৃশ্যমান আয়মূলক প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। ১২টি ফ্ল্যাট প্রকল্প থেকে এখন ২০৩টি ফ্ল্যাট প্রকল্পে উন্নীত করা হয়েছে। ইতিমধ্যে ৪০টি বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আরো ১৯টি বাস্তবায়নাধীন রয়েছে। ২৭৭ বিঘা জমি থেকে এখন এক হাজার বিঘায় উন্নীত করা হয়েছে। ৭৭টি প্লট প্রকল্পকে বর্তমান কমিটি ৪৪৯০টি প্লটে রূপান্তরিত করেছে।

এ ছাড়া সদস্যদের আবাসন ও আয়মূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালব এবং হাউজিং সোসাইটি যখন উন্নতির শিখরে আরোহনের চেষ্টা চালাচ্ছে তখন দুর্নীতবাজ চক্র নিজেদের অপকর্ম ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে দুই প্রতিষ্ঠানের চেয়াম্যান হিসেবে আমাকে এবং প্রতিষ্ঠানকে জড়িয়ে নানা মিথ্যার পসরা সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। আমাকে ব্যক্তিগতভাবেও অপদস্ত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, হাউজিং সোসাইটির সকল প্রকার কার্যক্রম সমবায় আইন, বিধি ও উপবিধি যথাযথভাবে মেনে বার্ষিক অডিট, বার্ষিক সাধারণ সভা পরিচালিত হয়। এই প্রতিষ্ঠান কারও ব্যক্তিগত কোন প্রতিষ্ঠান নয়। খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরাই এর মালিক।

প্রতিষ্ঠানে খ্রিস্টান সদস্য ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীর কোন ব্যক্তি এখানে অর্থ গচ্ছিত রাখার বিধি-বিধান নেই উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি প্রাক্তন একজন মন্ত্রীকে ঘিরে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়। ওই ব্যক্তির কোন অর্থ বা সম্পদ এই প্রতিষ্ঠানে গচ্ছিত রাখার কোনো সুযোগ নাই। প্রতিষ্ঠানের কোনপ্রকার অবৈধ সম্পদও নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X