কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের পাশাপাশি ষড়যন্ত্র প্রতিরোধেও প্রস্তুত থাকতে হবে : নুর

বক্তব্য রাখছেন নুরুল হক নুর। পুরোনো ছবি
বক্তব্য রাখছেন নুরুল হক নুর। পুরোনো ছবি

দেশকে অস্থিতিশীল করতে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের পাশাপাশি ষড়যন্ত্র প্রতিরোধের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এ আহ্বান জানান।

ভিপি নুর বলেন, ইতোমধ্যে সংস্কার নিয়ে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব-দ্বিমত তৈরি হয়েছে। সরকারের উপদেষ্টারাও বলছেন যে, তারাও একটু অস্বস্তিবোধ করছেন, তাদের কাজেও বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবে একটা অস্থির সময়ে এই সরকার গঠিত হয়েছে। দ্রুত নির্বাচনের দাবিতে এখনই যদি তাদের ওপরে চাপ তৈরি করা হয়, স্বাভাবিকভাবেই তাদের ওপর চাপ থাকে।

তিনি বলেন, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। তাই সরকারকে সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্যও প্রস্তুত থাকতে হবে। এ জন্য চোখ-কান খোলা রাখতে হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের অসহযোগিতাপূর্ণ মনোভাব দেখতে পাচ্ছি। তাই বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। কিন্তু জাতীয় ঐক্যে স্পষ্টতই বিভাজন দেখতে পাচ্ছি। অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক ধরনের কথা বলে, ভেতরে অন্য রকম কথা বলেন। এমনটা হলে হবে না।

নুরুল হক নুর বলেন, আমরা একটা জবাবদিহিতামূলক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই। পাশাপাশি জনপ্রশাসনেরও কার্যকর সংস্কার দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X