কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাইজভান্ডার শরীফের ধর্মীয় মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাইজভান্ডার শরীফের ধর্মীয় মাহফিল। ছবি : কালবেলা
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাইজভান্ডার শরীফের ধর্মীয় মাহফিল। ছবি : কালবেলা

বিভিন্ন মাজার ও সুফি নিদর্শন ভাঙচুরে লিপ্ত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে মাইজভান্ডার দরবার শরীফের ইমাম আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী। সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানিয়েছে মাইজভান্ডার শরীফ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি বিশেষ ধর্মীয় মাহফিলের আয়োজন করে তারা। ফজরের নামাজের পরে কোরআন তেলওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর হামদ ও নাতে রাসুল (সা.)-সহ ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দেশ-বরেণ্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং সুফি সাধকরা এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করেন।

মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে বেলা ১২টায় ঢাকার মিরপুরস্থ মাইজভান্ডারী খানকা শরীফ (হজরত শাহ্ আলী বোগদাদী (রহ.) মাজার শরীফের সামনে) থেকে মিছিল বের হয়। আখেখি মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী। আখেখি মোনাজাতের পরে তবারক বিতরণ করা হয়।

একই সময়ে দেশের বিভিন্ন জেলায় বাতেল মতাদর্শের বিভিন্ন গোষ্ঠী কর্তৃক পীর আউলিয়াদের মাজার ও বিভিন্ন সুফি নিদর্শন ওপর হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাইজভান্ডার দরবার শরীফের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামের নামে এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং সমাজে বিভেদ সৃষ্টির প্রয়াস চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মোমিন-মুসলমান ও বিবেকবান জনগণের মনে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিগত ১৪ সেপ্টেম্বর মাজার ও সুফি সাধকদের প্রতিষ্ঠানসমূহে সংঘটিত ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নিদের্শ দিয়ে যে বিবৃতি দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান উপদেষ্টার এই আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন যথাযথভাবে পালন করে তার প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ধর্মের নামে দেশের বিভিন্ন জায়গায় মৌলবাদীদের কর্তৃক নারীদের প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। এই মৌলবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবও জানাই।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিল, প্রতিবাদ মিছিল এবং আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণসহ সকল আয়োজনের সার্বিক দায়িত্ব গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া কমিটি কর্তৃক পরিচালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১০

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১১

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১২

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৩

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৪

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৫

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৬

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৭

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৮

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৯

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

২০
X