কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় পঙ্গু হাসপাতালে যান তিনি। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদের ও তাদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নেন জ্বালানি উপদেষ্টা।

এ সময় আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। আহতদের উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরতদের নির্দেশ দেন জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের দেখভাল করাটাই অন্তর্বর্তী সরকারের কাজগুলোর মধ্যে শীর্ষে।

তিনি বলেন, স্বাধীন দেশে সাধারণ জনগণের ওপর মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম যারা আহত বা নিহত হয়েছেন, তালিকা করে তাদের সহায়তায় কাজ করবে সরকার।

এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ফাউন্ডেশন করে সহায়তা করা হবে বলেও জানান ফাওজুল কবির।

এদিকে বিদ্যুৎ খাতে দায়মুক্তি দিয়ে সম্পাদিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে এ সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বোর্ডরুমে কমিটির আহ্বায়ক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে কোম্পানিগুলোকে ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) দিয়ে সম্পাদিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। এই কমিটির পরবর্তী বৈঠক আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X