কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অগ্রাধিকার নির্ধারণ জরুরি

ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে এখনই অগ্রাধিকার নির্ধারণ জরুরি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) ৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে মানবাধিকারসংক্রান্ত বিষয়াদি, রাজনৈতিক ও নির্বাচনী সংস্কৃতি, নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও নিরাপত্তা, প্রবাসীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ ও অধিকার সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, রাজনৈতিক শিষ্ঠাচার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনকালীন নাগরিক ও সুশীল সমাজ, গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন বিষয়ক সাংবিধানিক দৃষ্টিভঙ্গি, আইনি কাঠামো, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি ইত্যাদি বিষয় উপস্থাপন করেন। তিনি নির্বাচনকালীন মানবাধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন এবং কমিশনের পক্ষ থেকে শক্তিশালী নির্বাচনব্যবস্থা ও ইতিবাচক নির্বাচনকালীন সংস্কৃতি নির্মাণে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠককালে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদলকে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান কমিশন প্রণিত ‘নির্বাচনকালীন মানবাধিকার সুরক্ষা বিষয়ক নির্দেশিকা’ প্রদান করা হয়।

এই নির্দেশিকা প্রণয়নের পেছনে মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই ছিলো জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্য। জাতীয় মানবাধিকার কমিশন নির্বাচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, নির্বাচনী প্রার্থী, নাগরিক ও ভোটারসহ সকলের অধিকার, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি এবং জাতিগত, ধর্মীয় ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ বলে জানান কমিশনের চেয়ারম্যান।

তিনি আরও বলেন, কমিশন বিশ্বাস করে মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে আমাদের নির্বাচনী সংস্কৃতির বিকাশ হবে।

বৈঠককালে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সম্মানিত সচিব সেবাষ্টিন রেমা ও পরিচালক (অভিযোগ ও তদন্ত) কাজী আরফান আশিক। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নিনাদ ম্যারিনকোভিচ, ম্যানুয়েল ওয়ালি ও ফার্নেন্দা বুরিল প্রমুখ ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১০

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১১

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১২

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৩

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৪

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৫

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৭

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৮

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৯

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

২০
X