কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন

এখনো প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন
ছবি : সংগৃহীত

সংস্কার কমিশনগুলো প্রধান উপদেষ্টার কাছে এখনো প্রতিবেদন জমা দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে।

জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে।

এর আগে, ২৪ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত একটি সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে চলে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বভার নেওয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হচ্ছে- সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এই কমিশনগুলোকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X