কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে শিক্ষার্থী কাউসারকে

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো।
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী কাউসার মাহমুদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম সেনানিবাস হতে আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারযোগে কাউসারকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী কাউসার মাহমুদের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে, চট্টগ্রাম সিএমএইচের সহযোগিতায় ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টার যোগে গতকাল (২৮ সেপ্টেম্বর) তাকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী কাউছার মাহমুদকে প্রাথমিকভাবে আগ্রাবাদ ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে, গত ২২ সেপ্টেম্বর আহত শিক্ষার্থী কাউছার মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে ভর্তি থাকাকালীন তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চট্টগ্রাম সেনানিবাসকে বিষয়টি অবগত করে। বর্তমানে শিক্ষার্থী কাউসার মাহমুদ ঢাকা সিএমএইচের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X