কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

৭ ডিসিসহ ডিএমপির ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন হলেন উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার এবং চারজন হলেন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা আলাদা দুটি আদেশে এই বদলি করা হয়।

৭ উপপুলিশ কমিশনারের (ডিসি) মধ্যে আ স ম শামসুর রহমান ভুঁঞাকে গোয়েন্দা রমনা ও মতিঝিলে বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আর ৪ সহকারী কমিশনারের (এসি) মধ্যে জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এছাড়াও রেলওয়ে পুলিশের ডিআইজি মো. আবদুল মালেককে টিডিএসের কমান্ড্যান্ট এবং সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. গোলাম রউফ খানকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১০

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১১

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১২

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৩

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৪

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৫

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৬

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৮

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৯

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

২০
X