কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার : প্রেস উইং

সায়মা ওয়াজেদ পুতুল ও ডব্লিউএইচও’র লোগো। ছবি : সংগৃহীত
সায়মা ওয়াজেদ পুতুল ও ডব্লিউএইচও’র লোগো। ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না বর্তমান সরকার। বরং সংস্থাটির সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার।

৫ আগস্টের পর সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মানবাধিকারবিরোধী মামলা দায়ের করা হয়েছে যার কারণে তার সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সায়মা ওয়াজেদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত তার মাধ্যমে নয় বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার।

এদিকে দেশে চলমান একাধিক দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে শফিকুল আলম বলেন, রাস্তা অবরোধ থেকে বিরত হয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবির তথ্য পাঠান। এর আগে, গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X