কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিসে পিনাকীর সঙ্গে হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ

পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

ফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিনাকী ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে। পোস্টে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।

এদিকে, ফেসবুকে দুইটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে’।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।

জানা গেছে, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে শিক্ষার্থীদের জন্য সুখবর দেন আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X