কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মামলার বিষয়ে সেখ বশির বললেন, জানি না

নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ছবি : সংগৃহীত
নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আরও তিন নতুন উপদেষ্টা গতকাল রোববার (১০ নভেম্বর) শপথ নিয়েছেন। শপথ নেওয়া তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তক ছড়ায় তিনি একটি হত্যা মামলার আসামি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহান শাহ নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামির তালিকায় নাম রয়েছে ‘শেখ বশির উদ্দিন ভূঁইয়া’ নামের এক ব্যক্তির। নামটি আংশিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিনের সঙ্গে মেলে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, নামের আংশিক সংগতি ও অসংগতি থাকলেও তিনি নিশ্চিত নন, মামলাটি তার নামে হয়েছে কি না।

এদিকে গতকাল শপথ নেওয়ার পর আজ সোমবার (১১ নভেম্বর) সকালে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

এ সময় তার নামে মামলার বিষয়ে তিনি বলেন, আমি মামলার আসামি কি না সঠিক জানি না। আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে। ওখানে (মামলার এজাহার) আমার নামের, আবার বাবার নামের কিছু সংগতি আছে, কিছু অসংগতি আছে। এটা আসলেই আমি কি না, আমি নিশ্চিত নই। নিশ্চিত হলে লিগ্যালি ফেস (আইনিভাবে মোকাবিলা) করা হবে।

তিনি বলেন, যারা আন্দোলন করেছেন, তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। তবে আমার ধারণা, ওনারা মিস ইনফরমড (ভুল তথ্য পাওয়া)। ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।

নতুন বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমি ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গেই ছিলাম। সামনে বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। মানুষের কষ্ট আমি বুঝি। নতুন উপদেষ্টার দায়িত্ব নিয়ে ব্যবসায়ী হিসেবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।

সেখ বশির উদ্দিন বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অঙ্ক যেটা বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি, বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে এ উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব।

এর আগে রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে শপথ নেন সেখ বশির উদ্দিন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া বাকি দুজন হলেন- মোস্তফা সরয়ার ফারুকী ও মো. মাহফুজ আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X