কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন

খুলনা জেলার জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে হেফাজতে ইসলামের নেতারা। ছবি : কালবেলা
খুলনা জেলার জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে হেফাজতে ইসলামের নেতারা। ছবি : কালবেলা

হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জেলার জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দারুল উলূম মিলনায়তনে এক কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখায় মাওলানা মুস্তাক আহমাদকে সভাপতি ও মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে মাওলানা সাখাওয়াত হুসাইনকে সভাপতি ও মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, কেন্দ্রীয় সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।

এ সময় মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা মুস্তাক আহমাদ, মুফতী আব্দুল হাই, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা শরীফ সাঈদুর রহমান, মাওলানা ওলিউল্লাহ মাহমুদ, মুফতী জাকির হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা ফজলুল করীম, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা নাসির উদ্দীন কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X