কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম
জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। নতুন সভাপতি জাহিদুল ইসলাম আগের কমিটির সেক্রেটারি জেনারেল পদে ছিলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে ছাত্রশিবিরের এই সম্মেলন হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশ নিচ্ছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সদস্য সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X