কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শিবির সেক্রেটারি সাদ্দামের পরিচয় 

নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা
নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সেক্রেটারি মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় অধিবেশনে তাকে শিবির সেক্রেটারি মনোনীত করা হয়।

গত রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলাম সাদ্দামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামের পরিচয় :

নবমনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ইতোপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

এদিকে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তিনি সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ৩টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১০

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১১

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৩

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৪

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৫

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৬

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৭

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৮

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৯

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

২০
X