কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি হারুন, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মামলা দুদকের

ডিবি হারুন, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মামলা দুদকের
ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ। পুরোনো ছবি

অবৈধ উপায়ে প্রায় ৪১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদসহ তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে থেকে মামলাগুলো করে দুদক। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মামলার এজাহারে হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই হারুন অর রশীদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুনসহ তার স্ত্রী ও শ্বশুরসহ ১২ জনকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে গত ১৮ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে শুরু করে দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X