কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৬৫তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির ৬৫তম সভা। ছবি : সৌজন্য
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড নির্বাহী কমিটির ৬৫তম সভা। ছবি : সৌজন্য

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৬৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টায় সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোর্ডের ২০২২ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী (অডিট রিপোর্ট) পেশ করা হয় এবং আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স কনফারেন্স-২০২৩ আয়োজনসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সঞ্চালনা করেন, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্যসচিব মো. আবদুল্লাহ শরীফ।

কমিটির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X