কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশের সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক তিন সংস্থার কড়া বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক তিনটি সংস্থা- কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার।

জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) বা ইউপিআর ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের প্রাক্কালে এ আহ্বান জানানো হয়। এ জন্য সংস্থা তিনটি যৌথভাবে প্রতিবেদন দিয়েছে। নভেম্বরে ইউপিআর অধিবেশন বসার কথা রয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সিপিজের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বেআইনি আটক, হয়রানি এবং বিধিনিষেধ আরোপের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করতে ক্রমবর্ধমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিক হত্যা ও অপহরণের ক্ষেত্রে দায়মুক্তি, নিরাপত্তা হেফাজতে সংবাদকর্মীদের সঙ্গে সহিংস আচরণ এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে সরকারের সমালোচক নির্বাসিত সাংবাদিকদের পরিবারের সদস্যদের বেআইনি আটক, হয়রানি এবং তাদের সঙ্গে সহিংস আচরণের ঘটনা তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X