কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা। ছবি : সংগৃহীত
সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার (২২ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এবং প্রথম পর্বে অনুষ্ঠিত ১১৪তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি অবহিত করেন। সভায় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটগুলো এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ওই এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করেন। বোর্ডের সদস্যরা এতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১০

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১২

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৪

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৫

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৬

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৭

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৮

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৯

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

২০
X