মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

পুলিশ সুপারের অনুষ্ঠানস্থল পরিদর্শন। ছবি : কালবেলা
পুলিশ সুপারের অনুষ্ঠানস্থল পরিদর্শন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলটির মুখ্য সংগঠক সারজিস আলমের সফরকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এ নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৫ জুন) উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পুলিশ সুপার অনুষ্ঠানস্থল ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন সভামঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

অনুষ্ঠানের আগে কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আল মামুন আতিক নামে এক ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নাসীরুদ্দিন পাটওয়ারী ছাড়া যে কারও জন্য মতলব উত্তর উন্মুক্ত। উচ্ছৃঙ্খল এই বক্তার পা যেন মতলবে না পড়ে সেদিকে ছাত্রদলের দৃষ্টি রাখার অনুরোধ রইল।’

অপর এক পোস্টে তিনি লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর দুই গালে জুতা মারো তালে তালে। আগামী ৫ তারিখ নাসীরুদ্দীন ও সারজিসকে মতলব উত্তর উপজেলা ছাত্রদল প্রতিহত করবে।’

অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও অনুষ্ঠান প্রতিহতের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের মতলবে আসা উপলক্ষে যারা অনলাইনে হুমকি-ধমকি দিচ্ছেন, এদের অধিকাংশকেই উপজেলা ছাত্রদলের পোস্টেড নেতা হিসেবে দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নমত দমনে অনলাইন হুমকি-ধমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। যুক্তির জবাব যুক্তি দিয়ে এবং বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত।’

এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য সচিব ইমাদুল ইসলাম বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানেই যান, সেখানেই কোনো না কোনো প্রতিরোধের চেষ্টা হয়। তবে আমরা আশা করি চাঁদপুরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে অনুষ্ঠান সফল করতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের পুলিশ সুপার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী প্রধান বলেন, ‘মতলব উত্তরের মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। আগামী ৫ জুনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপপ্রচার বা প্রতিবন্ধকতায় আমরা বিচলিত নই। প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর ও সফল আয়োজন উপহার দিতে আমরা প্রস্তুত।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ‘আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা চেয়েছি। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘তাদের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।’

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X