কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

হায়দার আলী পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার। ছবি : সংগৃহীত
হায়দার আলী পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার। ছবি : সংগৃহীত

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সংগঠনটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।

অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।

হায়দার আলীর পাশাপাশি বিশেষ সম্মাননা পেয়েছেন ব্যবসায় বিশেষ অবদানের জন্য নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু এবং চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য টিবি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আয়েশা আক্তার।

হায়দার আলী কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি ও উপসম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির অনুসন্ধানী টিমের নেতৃত্ব দিয়ে আসছেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন ছিল আলোচিত। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামের সেই প্রতিবেদন থেকেই শুরু হয় আলোচনার ঝড়। বিশেষজ্ঞদের মতে, তার সাহসী সেই সংবাদই আওয়ামী সরকারের পতনের পথচলার সূচনা করে। এর আগেও এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি ও তার টিম।

২০১০ সাল থেকে তার সাহসী রিপোর্টিংয়ে উন্মোচিত হয়েছে অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের নানা গোপন অপকর্ম। তার প্রকাশিত বহু অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইউনেসকোসহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবন নিয়ে তার একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার পায়।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X