কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেলটিতে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তিনি রুমটি নেন। কিন্তু দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো ধরনের খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। ‌

পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। ভেতরে ঢুকে দেখা যায়, জ্যাকসন নামে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন বিছানায়।

তিনি বলেন, পরে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X