কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ও টার্গেট করে তার ওপর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন ।

রিজভী বলেন, নুরের ওপর বীভৎস আক্রমণ চালানো হয়েছে। পূর্বপরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তার শরীরের আঘাতগুলো সামান্য ডানে-বামে লাগলেই অনিবার্য মৃত্যু হতো। এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গিয়েছে, সেখানেই ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি।

তিনি আরও বলেন, ‘শুক্রবার নুর কোনো সহিংসতায় অংশ নেয়নি। এরপরও কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত কি না জানি না। তবে এরা আজ রাজনীতির কথা বলছে— এটি অবাক করার মতো বিষয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।

গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।’

এ সময় বিএনপির স্থাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X