কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল ছাড়লেন মুফতি ফয়জুল করীম

মুফতি ফয়জুল করীম। পুরনো ছবি
মুফতি ফয়জুল করীম। পুরনো ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাসপাতাল ছেড়েছেন। খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হলে গত ৪ সেপ্টেম্বর তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি ও শহিদুল ইসলাম কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি পরিপূর্ণ সুস্থ হতে আজ বরিশাল চরমোনাই বাসভবনে যাবেন।

গত ৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। খুলনায় মুফতি সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ৪ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় এনে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রথমে আইসিইউ, পরে পিআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৭ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X