শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেরদৌসের নির্বাচনী প্রচারে আ.লীগের দুই গ্রুপের মারামারি

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে অন্তত ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরও কয়েকজন।

ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা অভিযোগ করে জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে। এমন সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের উপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদের পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।

জানা যায়, নির্বাচনী প্রচারের মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X