কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশের সময় আটক মো. সুজন। ছবি : কালবেলা
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশের সময় আটক মো. সুজন। ছবি : কালবেলা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অনুমতি ছাড়া প্রবেশের সময় মো. সুজন নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায়। তিনি ছাত্রদল করেন বলে পুলিশকে জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে এক ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করেন। এক পর্যায়ে তিনি কেবিনে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতিপত্র দেখতে চান তারা। ওই সময়ে তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা কালবেলাকে বলেন, ওই ব্যক্তিকে নিজের নাম সুজন বলে জানিয়েছেন। দাবি করছেন, ফরিদপুরের সদরপুরে তিনি ছাত্রদলের কর্মী। ব্যক্তিগত কাজে এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। পরে নিজের দলের নেত্রীকে দেখার চেষ্টা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক সুজন সন্দেহজনক ঘোরাফেরা করা এবং বিনা অনুমতিতে চিকিৎসাধীন রোগীর কেবিনে প্রবেশের চেষ্টা করলেও তার কাছে সন্দেহজনক কিছু মেলেনি। তবে তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে কেবিনে প্রবেশ চেষ্টার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X