কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার।

তবে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৬ সংস্থার চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে। মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকে কথা বলছে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে, সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করে।

তিনি আরও বলেন, সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয়। তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কি না, সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে রোববার প্রকাশিত হয় এই চিঠি, যেখানে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একসঙ্গে স্বাক্ষর করে।

চিঠির জবাবে সরকার কোনো প্রতিক্রিয়া দেবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার মতো কোনো বিষয় নয়। তারা তাদের মত জানিয়েছে, আমরা প্রয়োজন অনুযায়ী কাজ করব। কোনো নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকার থেকে প্রতিক্রিয়া চায়, তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X