কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী। ছবি : সংগৃহীত

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরকারের এক তথ্যবিবরণীতে তার মৃত্যুর খবর জানানো হয়। আজ (সোমবার) বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তিনি সিএসপি ১৯৬৮ ব্যাচ হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ও পিএটিসির রেক্টরের দায়িত্বও পালন করেছেন।

তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১০

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১১

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১২

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৩

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৪

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৫

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৬

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৭

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৮

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৯

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০
X