কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ৩১ অক্টোবরের পরে যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে।

এনআইডি সংশোধন নিয়ে তিনি বলেন, ভোটের আগে ভোটারের নাম, মা-বাবার নাম, পেশা, জন্মতারিখ, ঠিকানা ও ছবির তথ্য সংশোধন করা যাবে না। ভোটার তালিকা হয়ে গেলে এসব চালু হবে।

তবে ভোটের আগে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

আখতার আহমেদ জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ‎তপশিল ঘোষণা করার পর ১৫ দিন দেশের যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা নিবন্ধন করতে পারবেন।

এ সময় নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি সচিব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X