কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকার রাশিয়ান হাউসের

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। ছবি : সৌজন্য
মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। ছবি : সৌজন্য

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের একদিন আগে ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাশিয়ান হাউস, লিবারেশন ওয়ার একাডেমি ফাউন্ডেশন এবং রুশ-বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় অংশীদার সংগঠনগুলোর প্রতিনিধিদের আন্তরিক স্বাগত জানান। উদ্বোধনী বক্তব্যে বক্তারা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ধারাবাহিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাশিয়ান হাউসের উদ্যোগে করা সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে, যা পুরো পরিবেশকে এক অনুপ্রেরণাদায়ী আবহে ভরিয়ে তোলে। এই পরিবেশনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরদের আত্মত্যাগ ও সাহসিকতার স্মৃতিকে জীবন্ত করে তোলে এবং স্বাধীনতা ও শান্তির মূল্যবোধকে প্রতিফলিত করে।

কালবেলা/এফএফ/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X