বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, যুদ্ধে পাকিস্তান আমাদের লাখ লাখ মানুষকে শহীদ করেছে। মঙ্গলবার রাতে আমাদের ভাইয়েরা পদদলিত করার জন্য পাকিস্তানের পতাকা আঁকতে গেলে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। সেই প্রতিবাদেই আমরা আজ রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করছি।

‎ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, স্বাধীনতার এত বছর পরও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করতে কি প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে। অথচ তারা রাতে আমাদের ভাইদের পতাকা এঁকে পদদলিত করতে বাধা দিল। এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা এঁকে পদদলিত করতে প্রশাসন বাধা দিলে উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করে শাখা ছাত্রদল। এ সময় তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে। পরবর্তীতে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X