কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই সভায় পে স্কেল সংক্রান্ত বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হয়ে এ বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত।

পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, পে-স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত। তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজনতা দেখা দেওয়ায় এ বিষয়ে পরে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট চূড়ান্ত করার আগে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র আও জানায়, নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে তা সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সচিব কমিটির ছাড়পত্রের পর বিষয়টি যাবে উপদেষ্টা পরিষদের কাছে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে।

উপদেষ্টা পরিষদ পে কমিশনের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে।

এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো জাতীয় বেতন কমিশন চুলচেরা বিশ্লেষণ করছে। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাইয়ে কমিশন গঠন করে দেয়। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X