মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

বিশ্ব ইজতেমার ময়দান। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমার ময়দান। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড়সহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী, খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ২-৪ জানুয়ারি তাবলীগ জামায়াত বাংলাদেশ শুরায়ী নেজাম (জুবায়ের পন্থী) ২-৪ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের খুরুজের জোড় নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এরই প্রেক্ষিতে তাবলীগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থী) শুরায়ে নেজাম খুরুজের জোড়ের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড় বন্ধ না করলে তারা ২২-২৪ জানুয়ারি ইজেতমা করবেন। দুই পক্ষই তাদের অনুষ্ঠান করার জন্য সরকারের কাছে আবেদন করেন। সরকার উভয়ের আবেদন নামঞ্জুর করে বিশ্ব ইজতেমা ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশ দিয়ে আদেশ জারি করে।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২ নভেম্বর র্ধম উপদেষ্টার সভাপতিত্বে তাবলিগের উভয় পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে না। নির্বাচন হওয়া পর নতুন সরকারের তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হবে। কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত প্রতিপালনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। জুবায়েরপন্থীরা এই প্রথম জোড় ইজতেমার পর আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের মজমা করার জন্য কাজ শুরু করে।

তারা সারা দেশে চিঠি দিয়ে সাথিদের খুরুজের মজমায় আসার জন্য অনুরোধ করছেন।

এই খবরে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের বিরুদ্ধে খুরুজের নামে ইজতেমা করার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করে আগামী ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা করার জন্য তারিখ জানিয়ে সহযোগিতা চায়।

এ বিষয়ে বিশ্ব ইজতেমার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান গণমাধ্যমকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সরকারি আদেশ প্রতিপালনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X