কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সব প্রার্থীকে সঙ্গে নিয়েই উন্নয়ন চান হাবিব

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

নবনির্বাচিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। উন্নয়নমূলক কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতামত নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদের সহযোগিতাও চাওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করলেও অন্য প্রার্থীরাও জনগণের ভোট পেয়েছেন। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সময়ে ঢাকা-৯ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন দলের প্রার্থী ও এজেন্টরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মনোভাব ভবিষ্যতেও বজায় রাখতে চান বলে তিনি উল্লেখ করেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের পর তার প্রথম অগ্রাধিকার পরিবেশ সুরক্ষা ও এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া। নির্বাচনকালীন প্রচারণায় ব্যবহৃত ব্যানার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মতামত নিয়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

হাবিব বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সরকার গঠিত হলে দায়িত্বশীলদের কাছে এলাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। তার ভাষায়, দেশ ও এলাকার উন্নয়নকে সমন্বয় করেই তিনি কাজ করতে চান।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X