কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

এলপিজির সিলিন্ডার। ছবি : সংগৃহীত
এলপিজির সিলিন্ডার। ছবি : সংগৃহীত

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এলপি গ্যাসের (এলপিজি) ওপর আরোপিত ভ্যাট (মূল্য সংযোজন কর) হ্রাস করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গেছে, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য্য পণ্য এলপি গ্যাস এর বাজার স্থিতিশীল এবং জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

এলপিজি অপারেটরস আসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে সরকার কর্তৃক সোমবার (১৬ ফেব্রুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করতঃ এলপিজি আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

আমদানি পর্যায়ে সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির ওপর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইলো না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ হতে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার হ্রাস পাবে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর করের চাপ কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে এখন থেকে কেবল আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিপণন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য এই পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X