কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তেল-গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেল-গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

সংসদ সদস্য আখতার বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। নানা ধরনের তেলের সংকটে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সেই বিষয়ে সরকারের পদক্ষেপ কি, তা আমরা ভালো করে জানি না। তেলের মধ্যে হঠাৎ করেই এলপিজি গ্যাসের দাম বাড়ানো হলো। আমাদের যারা রান্নার কাজ করেন, উৎপাদনের কাজ করেন তারা বিপদে। এভাবে দাম বাড়তে থাকলে সংশ্লিষ্টরা ভালো করে রান্নার কাজ করতে পারবেন না।

তিনি বলেন, এলপিজির দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে, এটা সহনীয় করা জরুরি। তেলের দামে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক কিছু বিষয় আছে, তেলের মজুতদারি চলছে, এসব বিষয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে। সব বিষয়ে আলোচনা করে এলপিজি ও জ্বালানির দাম কমিয়ে আনা জরুরি।

তিনি আরও বলেন, সরকার বলেছিল দাম বাড়বে না, কিন্তু শেষ পর্যন্ত মাত্রাতিরিক্ত দাম বাড়ানো হয়েছে। জনজীবনে নেতিবাচক প্রভাব দূর করতে এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম কমিয়ে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এখন সময়ের দাবি।

কালবেলা/এসআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১০

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১১

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১২

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৩

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৭

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৮

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৯

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

২০
X