কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সেতু সচিবের এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। ছবি : কালবেলা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। ছবি : কালবেলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপির নির্দেশনায় সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেতু বিভাগের সচিব দুটি টিম নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট এবং টোল প্লাজাগুলো পরিদর্শন করেন। দুটি টিমের মধ্যে ১টি তেজগাঁও এবং অপর টিম বিমানবন্দর এলাকায় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শনকালে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।

সেতু সচিব আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর জন্য একটি আস্থার নাম। এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তবে এ প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়।

টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) বুথগুলোর কার্যকারিতা বাড়ানো ও টেকনিক্যাল ত্রুটি দ্রুত মেরামত এবং যানজটের চাপ বেশি থাকলে টোল বুথগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে দ্রুত ম্যানুয়াল টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে সচিব বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব আলতাফ হোসেন শেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী জনাব কাজী মো. ফেরদাউস, প্রকল্প পরিচালক জনাব এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিএন্ডডি) জনাব মো. ওয়ালীউল হাসান এবং ফাস্ট ঢাকা এলিভেটেড কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১০

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১১

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৪

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৫

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৬

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৭

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৮

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৯

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

২০
X