সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবারের (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন।

তিনি বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আবুল হোসেন হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আজকের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার থেকে আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাব।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) বরাবর স্মারকলিপি দেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর পরিকল্পিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, আবুল হোসেন হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজন চন্দ্র কর্মকার কালবেলাকে বলেন, আবুল হোসেন হত্যা মামলায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলার মূল আসামিদের গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X