রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কাপ্তাই সড়কে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : কালবেলা
কাপ্তাই সড়কে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হওয়া কাপ্তাই সড়কে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্রধারী এক যুবকের ছবি ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিনদুপুরে প্রকাশ্যে মাসুদকে গুলি করা খুনিদেরই একজন এই যুবক। বিষয়টি নিয়ে পুরো এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে পাহাড়তলী চৌমুহনীতে হত্যাকাণ্ডের খবর ছড়াতেই রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন স্পটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থক ও এলাকাবাসী। ফলে কাপ্তাই সড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি নিজে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং খুনিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের আশ্বাস দেন। তার হস্তক্ষেপে বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে ৩ ঘণ্টা পর কাপ্তাই সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ এলাকায় বালুর ব্যবসাসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আজ দুপুরে যখন তাকে পাহাড়তলী চৌমুহনীতে টার্গেট করে গুলি করা হয়, তখন এই অস্ত্রধারীকে ঘটনাস্থলে দেখা গেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এই যুবদল নেতাকে এভাবে প্রকাশ্যে খুন করার ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা ইতোমধ্যেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। আশা করছি, খুব স্বল্প সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া অস্ত্রধারী যুবকের ছবিটিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। ছবির সত্যতা যাচাইসহ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে একাধিক টিম মাঠে নেমেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাউজান ও রাঙ্গুনিয়ার সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১০

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১১

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১২

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৩

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৪

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৫

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৬

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৭

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৮

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৯

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

২০
X