কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে একটি সেল গঠন করেছে সরকার। এ সেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সভাপতি করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় করবে। খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগ নেবে।

এতে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সেলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেলে নতুন সদস্য যোগ করতে (কো-অপ্ট করতে) পারবেন। সেলের কাজ চালাতে যেসব দাপ্তরিক সুবিধা দরকার, এই সেলকে সেসব সচিবালয় সহায়তা দেওয়া হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে।

প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকারের গঠিত এই সেলের সদস্যরা হলেন— প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। এর বাইরে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্য সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১০

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১১

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১২

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৩

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৪

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৫

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৭

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৮

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৯

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০
X