কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশনের লোগো | ছবি : সংগৃহীত

খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

রোববার (০১ মার্চ) আগারগাঁওয়ের শেরে বাংলানগরে অবস্থিত ইফার জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী প্রদানের প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে।

প্রতারকরা সম্মানী পাওয়ার কথা বলে বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে অর্থ প্রেরণ অথবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে ওই কমিটিকে সহযোগিতা করছে।

এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ধরনের তথ্য সংগ্রহ কোনো ভাতা বা সম্মানী প্রদানের নিশ্চয়তা বহন করে না বলেও স্পষ্ট করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X