কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিভিআইপি মর্যাদায় যেসব সুবিধা পাবেন ড. ইউনূস

বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পুরোনো
বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পুরোনো

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়ে। সরকারি গেজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করা হয়নি।

বিষয়টি সামনে আসার পর থেকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি ভিভিআইপি মর্যাদায় ব্যক্তিরা কী কী সুবিধা পান, এ বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন অনেকে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়। গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে।

বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গেজেটটি মুদ্রিত হয়েছে। তবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

সূত্র জানায়, মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা বেষ্টনীতে থাকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, একজন ভিভিআইপি হিসেবে ড. ইউনূস তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা পাবেন।

তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকবে এবং দেশ-বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা

১. রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা

* সার্বক্ষণিক নিরাপত্তা (২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা) * সশস্ত্র নিরাপত্তা এসকর্ট * নিরাপদ পরিবহন ব্যবস্থা

২. প্রোটোকল সুবিধা

* বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার * সরকারি অনুষ্ঠানগুলোতে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল * রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ

৩. সরকারি লজিস্টিক সহায়তা

* সরকারি গাড়ি ও নিরাপত্তা কনভয় * প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রীয় স্থাপনা ব্যবহারের সুযোগ

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X