কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে আগাম সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের সব নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কিছু আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে।

এ প্রেক্ষাপটে দেশের সব সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সচেতন নাগরিকদের জ্বালানি সাশ্রয়মূলক বিভিন্ন ব্যবস্থা অবিলম্বে গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ের জন্য নির্দেশনায় বলা হয়েছে, রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ের উপযোগী পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে এবং গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার-পুলিং ব্যবস্থাকে উৎসাহিত করতে বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত যতটা সম্ভব সীমিত বা পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে।

সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নাগরিকদের এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

আল জাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১০

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১১

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১২

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৩

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৪

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৫

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৬

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

১৭

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১৮

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

২০
X