কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানবে বললেও গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেয় না। কারণ গণভোটের রায় মেনে নিলেই জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না। কারণ জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে তারমধ্যে রাষ্ট্র সংস্কারের মূখ্য প্রস্তাব গুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ মানলে বিএনপির সেই নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ কার্যকর হবে। ফলে রাষ্ট্র সংস্কারের প্রধান-প্রধান সমস্যা গুলো সংস্কার হবে না। কিন্তু গণভোট মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে। কারণ গণভোটের ব্যালেটে নোট অব ডিসেন্ট ছিল না। এজন্যই বিএনপি গণভোটের রায় মেনে নিচ্ছে না। এবং বিএনপি গণভোটকে অবৈধ দাবি করছে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। ২০২৫ সালে ১৩ নভেম্বর যেই প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল সেই অর্ডারের ভিত্তিতেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি জনগণকে বোকা বানিয়ে ধোকা দিতে চেষ্টা করছে।

তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণ এখন আর বোকা নয়। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংশোধন অর্থ হচ্ছে একটা শব্দে বা বাক্য পরিবর্তন করা কিন্তু সংবিধান সংস্কারের অর্থ হচ্ছে পুরো কাঠামোর পরিবর্তন করা। জনগণ পুরো রাষ্ট্র কাঠোমোর পরিবর্তন চায়। তাই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এবং জনগণের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল নিজেও অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হয়েছেন। কিন্তু তিনি হয়তো সেটি ভুলে গেছেন। তার মতোই পুরো জাতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধানে রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠবে।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান। সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এডভোকেট একেএম রেজাউল করিম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য আজিমুদ্দিন পাটোয়ারী, জজকোর্ট বিভাগের সভাপতি এডভোকেট লুৎফর রহমান আজাদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট তারিকুল ইসলাম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X