কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু। ছবি : কালবেলা
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, কালকে প্রথম অধিবেশন। এর প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে। এছাড়া এই অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ অধিবেশনের কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার কক্ষ ঠিকঠাক করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। ফলে সব কিছু সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।

কালবেলা/এলএইচ/এসএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X