কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার

(বাঁ থেকে) প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত
(বাঁ থেকে) প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

দুদিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আস‌ছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর।

মূলত, ঢাকায় অনু‌ষ্ঠেয় বাংলা‌দেশ ও চী‌নের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দি‌তে ঢাকায় আস‌ছেন, যেখা‌নে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌ম বাংলা‌দেশের প‌ক্ষে নেতৃত্ব দেওয়ার কথা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

বৃহস্প‌তিবার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডং-এর সফর প্রসঙ্গে আলোচনা ক‌রে‌ন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা কর‌ছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হ‌বে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায়গুলো অন্বেষণ করার সু‌যোগ র‌য়ে‌ছে।

ঢাকা সফরকা‌লে সুন ওয়েইডং সরকা‌রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতা‌দের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পা‌রেন।

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘকালীন সমর্থন ও অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X