কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

ঈদকে ঘিরে যাতে কোনো জনভোগান্তি না হয়, সেটা কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ঈদের আগে ছুটির সময়টাতে যা যা ইস্যু আসতে পারে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করলেন। কিছু মন্ত্রণালয় থেকে কিছু ইস্যু উত্থাপিত হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে ২৪-২৫-এর বাজেট-সম্পর্কিত, আগামীতে আমাদের জ্বালানি পণ্য নিয়ে এবং আরও কিছু সামাজিক বিষয়, যেগুলো সমাজের ভেতরে কিছুটা উদ্বেগ তৈরি করছে- সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কিছু সিদ্ধান্ত হয়েছে, যেটা ক্যাবিনেট সেক্রেটারি আপনাদের জানিয়ে দেবে। কিন্তু পুরো আলোচনায় প্রত্যেকটি ইস্যুই ছিল ঈদকে কেন্দ্র করে। আর ঈদ-সম্পর্কিত জনভোগান্তি কমানোর জন্য কী করা যেতে পারে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। তিনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়। সেগুলো-সম্পর্কিত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে ঈদের আগের শেষ ক্যাবিনেট মিটিং শেষ হলো।

উদ্বেগগুলো নিয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, প্রশ্নে তিনি বলেন, ‘সামাজিক কিছু বিষয়- সেটা ক্যাবিনেট সেক্রেটারি আপনাদের ক্লিয়ার করবে। এই যে সমাজে কিছু অরাজকতা হচ্ছে, সেগুলো কীভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

জ্বালানি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমরা যেহেতু কোনো ধরনের রেশনিং এখন আর করছি না, তাই কোনো ঝামেলা হওয়া উচিত না। সুতরাং কোনো ঝামেলা যদি থাকে, সেটা কীভাবে নিরসন করা যেতে পারে- সেটা নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সবার সঙ্গে আলোচনা হয়েছে।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X