কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডে মালদ্বীপে ৫ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার প্রেক্ষিতে শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস এ তথ্য জানিয়েছে।

চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, এ কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার, বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

তিনি আরও বলেন, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে রয়েছেন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছে।

মালদ্বীপে বাংলাদেশি সম্প্রদায় সমাজে মূল্যবান ভূমিকা পালন করে এবং এ ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ ক্ষতি ও দুঃখের অংশীদার বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বী‌পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৭ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১০

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১১

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১২

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৩

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৪

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৫

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৬

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৭

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৮

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৯

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

২০
X