কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে মোকাবিলার দায়িত্ব সিরিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ইসরায়েলকে দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ জুন) জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিজবুল্লাহ ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়াকে সামলাতে দিতে। সত্যি বলতে, আমার মনে হয় তারা এ কাজ আরও ভালোভাবে করতে পারবে।

ট্রাম্প দাবি করেন, সিরিয়ার বর্তমান নেতৃত্ব হিজবুল্লাহর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে না এবং সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রাখে।

সিরিয়ার প্রেসিডেন্টকে উল্লেখ করে তিনি বলেন, তিনি কোনো সাধু নন, কিন্তু দেশকে একত্রিত করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। হিজবুল্লাহর বিষয়ে তিনি খুবই দক্ষ এবং তাদের পছন্দও করেন না।

হিজবুল্লাহকে দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল বহু বছর ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে সংগঠনটির রকেট হামলার সক্ষমতা পুরোপুরি বন্ধ করতে এখন পর্যন্ত সফল হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েল অনেক দীর্ঘ সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। এতে অতিরিক্ত মানুষ প্রাণ হারাচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে গিয়ে পুরো আবাসিক ভবন ধ্বংস করা উচিত নয়।

ট্রাম্পের মতে, প্রতিবার কাউকে খুঁজতে গিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। কারণ সেখানে অনেক মানুষ বসবাস করে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।

সূত্র : সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১০

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১১

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৩

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৪

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৫

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৬

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৭

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৮

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৯

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

২০
X