কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ

জাতীয় ঈদগাহ। ছবি: সংগৃহীত
জাতীয় ঈদগাহ। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ভিন্ন সাজে সেজেছে জাতীয় ঈদগাহ। ময়দানের চারপাশ পরিচ্ছিন্ন করা হয়েছে। প্রধান ফটকের সামনে নান্দনিকভাবে সাজানো হয়েছে তোরণ যেখানে লেখা রয়েছে, ‘ ওহ মন রমজানে ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক।’

পুরো ঈদগাহ মাঠ পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বিছানো হয়েছে কার্পেট। পর্যাপ্ত ফ্যান এবং লাইনের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের অজুর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। অজুর জন্য সারি সারি পানির ট্যাপগুলো নতুনভাবে লাগানো হয়েছে। রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা।

জাতীয় ঈদগাহে পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফায়ার ব্রিগেডের একটি টিমও জাতীয় ঈদগাহের কাছে থাকবে বলে জানান প্রশাসক।

জাতীয় ঈদগাহের প্রবেশ পথ দুইটি। ভিভিআইপিদের প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দিয়ে আলাদা একটি গেইট করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের প্রবেশ পথও আলাদা করা হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু।

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। ঢাকা মহানগরে ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত আছে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রবেশপথগুলোতে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। আশপাশের পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় কোনো যানবাহন প্রবেশ বা পার্কিং করা যাবে না। মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনকে এন্ট্রি পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ঈদগাহে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিছু ডাইভারশন থাকবে। এলাকার নাম জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ও মৎস্য ভবন।

যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১০

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১১

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১২

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৩

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৪

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৫

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৬

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৭

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৮

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৯

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

২০
X