নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের তিন নেতাকে প্রধানমন্ত্রীর উপহার

আহত যুবদল নেতাদের কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
আহত যুবদল নেতাদের কাছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে ‘হেলমেট বাহিনীর’ হামলার শিকার উপজেলা যুবদলের তিন নেতাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ, আনোয়ার হোসেন ও আবু রায়হানকে এই উপহার দেওয়া হয়। ২০২৩ সালে ওই তিন নেতা হামলার শিকার হন।

এছাড়া ২০১০ সালে বিএনপির কর্মসূচি পালনকালে নিহত যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন মধু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমুখ।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২৩ সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুতর আহত করে।

এছাড়া ওই বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌঁছালে ‘হেলমেট বাহিনীর’ সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ওই বছরের ২৩ অক্টোবর রাত ৮টার দিকে যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছলে হেলমেট বাহিনীর সদস্যরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

কালবেলা/এএসএম/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১০

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১১

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১২

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৩

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৫

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৬

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৮

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৯

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

২০
X